×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ২৩৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনজুরি নিয়ে দুঃসংবাদ পেয়েছে নিউক্যাসল ও নেদারল্যান্ডস। লিগামেন্টের গুরুতর ইনজুরিতে বছরের বাকি সময়ের জন্য আর মাঠে নামা হচ্ছেনা নিউক্যাসলের ডাচ ডিফেন্ডার সেভেন বোটম্যানের। 
২৪ বছর বয়সী বোটম্যান শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন। এর ফলে নেদারল্যান্ডের হয়ে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপেও তার আর খেলা হচ্ছেনা। 
এ সম্পর্কে নিউক্যাসল  এক বিবৃতিতে  জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়া বোটম্যানের আগামী সপ্তাহে অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে। স্ক্যান রিপোর্টেও দেখা গেছে তার এসিএল ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ধরনের ইনজুরিতে সাধারনত ছয় থেকে নয় মাস বিশ্রামে থাকতে হয়। আমরা তার পরিপূর্ণ ও দ্রুত সুস্থতা কামনা করছি।’
নিউক্যাসলের এবারের মৌসুমে হতাশাজনক পারফরমেন্সের পিছনে গুরুত্বপূর্ণ তারকাদের ইনজুরি মূল একটি কারন। গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার কারনে ২০ বছরে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন  করেছিল নিউক্যাসল। কিন্তু ইউরোপে গ্রুপ পর্ব থেকেই ম্যাগপাইদের বিদায় ঘটে। এই মহূর্তে তারা প্রিমিয়ার লিগ টেবিলের ১০ম স্থানে আছে। ১৯৬৯ সালের পর প্রথম কোন বড় টুর্ণামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন এবারও শেষ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat