×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৩২৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, অযৌক্তিক মজুতদারি বন্ধে বাজার পরিদর্শন অব্যাহত থাকবে। 
মঙ্গলবার টাঙ্গাইলের পার্ক বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, ‘পণ্যের কারসাজি বন্ধ এবং কেউ যাতে অযৌক্তিকভাবে মজুতদারি করতে না পারে সেজন্য বাজার পরিদর্শন অব্যাহত থাকবে।’ 
তিনি এ সময় খুচরা ব্যবসায়ীদের পণ্য কেনার রসিদ রাখার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সকলে নিয়মের মধ্যে এলে পণ্যের দাম ধীরে ধীরে কমে যাবে। 
এর আগে টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহসানুল ইসলাম বলেন, আগামীতে প্রতি মাসের টিসিবির পণ্য আগের মাসে পৌঁছে যাবে। উপযুক্ত টিসিবির সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে জনপ্রতিনিধিদের দিয়ে তালিকা হালনাগাদ করা হচ্ছে।  
এবছরের জন্য হস্তশিল্পকে বর্ষ পণ্য ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে হস্তশিল্প বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। হস্তশিল্প উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয় প্রশিক্ষণ ও অর্থায়নসহ সকল ধরনের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। 
তিনি হস্তশিল্পের উন্নয়নে প্রত্যেক জেলা প্রশাসককে মুখ্য ভূমিকা পালনের আহবান জানান। 
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার। এসময় সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, আমানুর রহমান খান রানা এমপি, আব্দুল লতিফ সিদ্দিকী এমপি, খান আহমেদ শুভ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat