×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ২৩৪৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সফররত আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কোভনি সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে মিলিত হন। 
বাংলাদেশের দায়িত্বে থাকা ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এ সময় উপস্থিত ছিলেন। 
পররাষ্ট্রমন্ত্রী হাছান আয়ারল্যান্ডের মন্ত্রীকে এ দিন ঢাকায় অনারারি কনসুলেট উদ্বোধনের জন্য ধন্যবাদ জানান এবং আয়ারল্যান্ডে বাংলাদেশীদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা আবেদন ঢাকায় অনারারি কনসুলেটে জমাদান চালু করে সহজীকরণের অনুরোধ জানান। 
পাশাপাশি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস (ইবিএ) এবং 'জিএসপি প্লাস' সুবিধা অব্যাহত রাখতে আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন। 
আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কোভনি বাংলাদেশে তাঁর দেশের প্রথম কোনো পূর্ণ মন্ত্রী হিসেবে সফর হিসেবে এ সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন জানিয়ে এ দেশ থেকে আরও জনবল ও শিক্ষার্থী আয়ারল্যান্ডে যাওয়ার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। পররাষ্ট্রমন্ত্রীর বিনিয়োগ বৃদ্ধি ও বৈচিত্র্যকরণের আহবানেও ইতিবাচক সাড়া দেন মন্ত্রী কোভনি।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ দিন সকালে বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের শুভেচ্ছাদূত সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান এবং বিকেলে রাজধানীর কাওরানবাজারে প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়ার বৈঠকে অংশ নেন। 
রাজকুমারীর সাথে সফররত সুইডেনের আন্তুর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat