×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ৪৩৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুইদিন ও শিক্ষক দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার আদালত। 
সোমবার দুপুরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 
আজ সোমবার থেকে রিমান্ড শুরু হবে। কোতয়ালি থানায় রেখে এ মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কুমিল্লার কোতয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে শুনানির সময় দুইজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তাদের গ্রেপ্তারের পর কোতয়ালি থানায় হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ দুপুর ১২টার দিকে বিশেষ নিরাপত্তায় তাদের আদালতে তোলা হয়। পরে সহপাঠী আম্মানের পাঁচদিন ও শিক্ষক দ্বীন ইসলামের দুইদিনের রিমান্ড আবেদন করলে আদালত আম্মানের  দুইদিন ও দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কুমিল্লার বাগিচাগাঁওয়ের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মানকে দায়ী করেন। অবন্তিকার মৃত্যুর ঘটনার পরই দায়ীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঘটনার পরপরই অভিযুক্ত দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত শনিবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন অবস্তিকার মা। শনিবারই দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat