×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৬৭৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিয়ের খবর প্রকাশ্যে আসলেও তাপসী কিংবা তার প্রেমিক ম্যাথিউস নিজেরা অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার বিয়ে প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে তিনি একেবারেই ইচ্ছুক নন। 
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী বিয়ের খবর জানাজানি হওয়ার পরেই তাপসী একটি সাক্ষাৎকারে জানান , ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নই।’ 
পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত- তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। যদি বিয়ে করেনও, কোনও আড়ম্বর চান না।
এরআগে এনডিটিভির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছিল, শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।
নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি তাপসী, তবে বেশি দেখানোতে তার আপত্তি।সূত্রের খবর ছিল, তারা বিয়ে করবেন নিজেদের শর্তে, নিজেদের মতো করে। 
ঘরোয়াভাবে বিয়েটা সারতে চান তারা। বরপক্ষের মত অনুযায়ী, খ্রিস্টীয় রীতিতে বিয়ের আচার হবে যেমন, তেমনই পাঞ্জাবি রীতিনীতি মেনেও অনুষ্ঠান হবে। সব ঠিক থাকলে মার্চেই উদয়পুরে বসবে বিয়ের আসর। তবে তাপসীর মন্তব্যের এই বিষয়টি নিয়ে একটা জল্পনা থেকেই গেল।
ফলে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মুখিয়ে ছিলেন তাপসী কী বলেন সেটা শোনার জন্য। তাপসী এ প্রসঙ্গে কথা বললেন বটে। কিন্তু অভিনেত্রী আদৌ বিয়ে করছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে ভক্তদের মধ্যে।
কয়েকমাস আগে প্রেমের সম্পর্কে প্রথমবার সিলমোহর দেন অভিনেত্রী। নিজের জীবন নিয়ে বরাবরই খুব চুপচাপ তাপসী। অভিনয় সংক্রান্ত খবর ছাড়া নিজের জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া নিয়েও কথা বলতে শোনা যায়নি তাপসীকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat