×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৫৫৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয়। শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ।
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রহণকারী জন্মবধির শিশুদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কক্লিয়ার সার্জনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ এন্ড ইয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: এ এইচ এম জহরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত ও  বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট গ্রুপ অব বাংলাদেশ এন্ড ইয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মনি লাল আইচ লিটু।
মন্ত্রী বলেন, সারা দেশে অনেক কক্লিয়ার ইমপ্ল্যান্ট হয়েছে। এগুলোর কার্যকারিতা ও সাফল্যের হার সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে হবে।
এসময় মন্ত্রী বিশেষজ্ঞ সার্জনদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের রোগীদের পাশে বর্তমান সরকার রয়েছে। যেখানে প্রয়োজন সেখানে সরকারের সাধ্যমত পাশে দাঁড়াবার চেষ্টা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat