×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ছেলের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ফেসবুকে ছেলের একটি ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’ সম্প্রতি ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান মুশফিকুর রহিম। এরপর তিনি বিসিএলের পঞ্চম রাউন্ডে অংশ নিতে পারেননি। গত ৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। এটি তাদের প্রথম সন্তান। ২০১৪ সালের সেপ্টেম্বরে জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের আপাতত কোনো সিরিজ নেই। টাইগারদের পরবর্তী সিরিজ হওয়ার কথা আগামী জুনে, আফগানিস্তানের বিপক্ষে। ক্রিকেটারদের অনেকেই এখন বিসিএল খেলতে ব্যস্ত। আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আগামী মাসে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat