×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৬৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করেছেন। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে দলবদ্ধ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন লুলা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনার একদিন পর লুলা রাশিয়ার শীর্ষ কূটনীতিকের সঙ্গে দেখা করেন। লুলা ও ল্যাভরভ তাদের আলোচনার পর সংবাদমাধ্যমকে কোনো বক্তব্য দেননি। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা দেশগুলো যুদ্ধের জন্য অনেকটা দায়ী যুক্তি দিয়ে ব্রাজিলের নেতা ইউক্রেনের আগ্রাসণের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়া ও শাস্তি দেওয়ার মার্কিন নেতৃত্বের ভূমিকার বিরোধিতা করেছেন।
ল্যাভরভ, ল্যাটিন আমেরিকা সফরে রয়েছেন। রিও ডি জেনেরিওতে পররাষ্ট্রমন্ত্রীদের জি-২০ বৈঠকে অংশ নিয়ে তিনি ব্রাসিলিয়ায় পৌঁছেছেন। সেখানে, তিনি রাশিয়ান নিউজ আউটলেটকে বলেন, সেই সমাবেশে কিছু পশ্চিমা দেশ এজেন্ডায় ইউক্রেনকে একমাত্র ইস্যু করার চেষ্টা করে। ল্যাভরভ বলেন, ‘জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমাদের কিছু পশ্চিমা সহকর্মী রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার  চেষ্টা করেছে এবং সম্ভাব্য সব উপায়ে 'ইউক্রেন ইস্যুকেইএজেন্ডা হিসেবে দাঁড় করেছে।
তিনি আরো বলেন, ‘এই প্রচেষ্টায় উন্নয়নশীল দেশগুলোর দ্বারা সমর্থিত নয়, তবে গ্লোবাল সাউথের বেশিরভাগ দেশের সমর্থন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat