×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বৃহস্পতিবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। গাজার এই শহরে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনী বিভিন্ন অঞ্চল থেকে এসে আশ্রয় নিয়েছে। 
এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে উপায় খুঁজতে আন্তর্জাতিক প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলে মার্কিন দূত বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে  চেষ্টার কথা তুলে ধরেছেন। 
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাসের ইসরায়েলের ওপর হামলার পর থেকে তেল আবিব গাজায় অব্যাহত অভিযান চালিয়ে আসছে। ব্যাপকভাবে বেসামরিক হতাহতে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে ইসরায়েল হুঁশিয়ার করে বলেছে, হামাস পবিত্র রমজানের শুরুতে বাকী জিম্মিদের মুক্তি না দিলে তারা রাফায় স্থল অভিযান জোরদার করবে। 
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় গত চারমাসের অব্যাহত ইসরায়েলী হামলায় এ অঞ্চলের প্রায় ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। 
এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজার দক্ষিণের শহর রাফা। কারণ, এখানে গাজার বিভিন্ন এলাকা থেকে জোর পূর্বক বাস্ত্যুচ্যত ১৪ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। এরা মূলত তাঁবু ও কোলাহলপূর্ণ আশ্রয় কেন্দ্রগুলিতে বসবাস করছে।  
ইসরায়েলে হামলা চালিয়ে হামাস ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করেছিল। এদের মধ্যে ১৩০ জন এখনও গাজায় আটক রয়েছে। এই ১৩০ জনের মধ্যে ৩০ জিম্মি মারা গেছে বলে ইসরায়েল ধারণা করছে। 
এদিকে গাজায় ইসরায়েলের পাল্টা প্রতিশোধমূলক হামলায় ২৯,৩১৩ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat