×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৪৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভাষা শহীদদের স্মরণে এবার ভিন্নধর্মী আয়োজন করেছে রাজধানীর বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা। একুশে ফেব্রুয়ারির আগেই বাংলা মায়ের সেই বীর সন্তানদের স্মৃতিচিহ্ন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বাংলা বর্ণমালা ও শহীদ মিনার। 
বুধবার প্রভাতফেরি শেষে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মিলাদের মাধ্যমে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিদ্যালয়টির উদ্যোগে প্রভাত ফেরিতে প্রায় সাত শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকরা  অংশগ্রহণ করেন।
প্রভাত ফেরিটি বাড্ডার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক কে এম জাহিদ বলেন, আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন মারা গেলে তাদের রুহের মাগফিরাত কামনায় আমরাতো পবিত্র কোরআন তিলাওয়াত করি। তাই যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি সেই সব শহীদের রুহের মাগফিরাত কামনায় আমরা এ আয়োজন করেছি। 
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মুহাম্মদ নুরুন নাবী, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জয়, ইনচার্জ লিপি মাহমুদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat