×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৭৯০২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে আগামীকাল আজিমপুর কবরস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ৩ জন ভাষা শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
এ ছাড়া বরাবরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান কার্যক্রম নির্বিঘœ করতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পাদন করেছে কর্পোরেশন।
কর্পোরেশনের যান্ত্রিক ও পরিবেশ সার্কেলসহ প্রকৌশল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ এবং প্রশাসন শাখা হতে অমর একুশে ফেব্রুয়ারি পালন সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শেষ করা হয়েছে। 
কার্যক্রমের অংশ হিসেবে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি- কাকরাইল মসজিদ, মৎস ভবন, শিক্ষা ভবন, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট হয়ে আব্দুল গণি রোড, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাধীনতা চত্ত্বর হয়ে পলাশী, আজিমপুর কবরস্থান পর্যন্তসহ সংলগ্ন আশপাশের এলাকার ফুটপাত, সড়ক বিভাজক, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বর্ণিত এলাকার ঝুঁকিপূর্ণ ব্যানার অপসারণ করা, সড়কের পটহোলস, ক্রসকাটিং, ফুটপাত ও সড়ক বিভাজক মেরামত ও রং করা, বৈদ্যুতিক বাতি সচল রাখা এবং মিডিয়ানের গাছের ডালপালা ছাটাই করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের চতুপার্শ্বে রোড মার্কিং, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে। আগত দর্শনার্থীদের জন্য দুটি 'মোবাইল টয়লেট' লরি সরবরাহ করা হয়েছে। 
এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা আগামীকাল অবধি চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকার রাস্তায় বৈদ্যুতিক বাতির সচলতা নির্বিঘœ রাখতে গ্রহণ করা হয়েছে বিশেষ উদ্যোগ। এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা ও বৈদ্যুতিক বাতি সচল রাখতে তাৎক্ষণিকভাবে সব ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। 
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat