×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ২৩৪৩৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের অলরাউন্ড নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলংকা। 
গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকা ৭২ রানে হারিয়েছে আফগানিস্তানকে। প্রথম ম্যাচ ৪ রানে জিতেছিলো লংকানরা। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ২২ বলে অপরাজিত ৪২ রান করার পর বোলিংয়ে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন ম্যাথুজ। 
ডাম্বুলাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকার টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও চার নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নেন সাদিরা সামারাবিক্রমা। ৫টি চারে ৪২ বলে ৫১ রান করেন তিনি। মিডল অর্ডারে অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা ১টি চার ও ২টি ছক্কায় ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন। 
১৫তম ওভার উইকেটে এসে ২২ বলে ২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে অপরাজিত ৪২ রান করে শ্রীলংকাকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ এনে দেন ম্যাথুজ। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি ২টি করে উইকেট নেন। 
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ১৮৮ রানের জবাব দিতে নেমে শ্রীলংকান বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। ৭০ রানে ৬ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে আফগানরা। শেষ পর্যন্ত ৩ ওভার বাকী থাকতে ১১৫ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে করিম জানাত ২৮ ও নবি ২৭ রান করেন। শ্রীলংকার ম্যাথুজ-বিনুরা ফার্নান্দো-হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নেন। 
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat