×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৫৪৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলজেরিয়ার আহবানে গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে একটি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও কূটনৈতিক সূত্র শনিবার এএফপিকে জানিয়েছে, ওয়াশিংটন আবারও এই প্রস্তাব ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে।
আন্তর্জাতিক বিচার আদালত জানুয়ারির শেষের দিকে ইসরায়েলকে গাজা যুদ্ধে গণহত্যামূলক কার্যক্রম থেকে বিরত থাকার রায় দেওয়ার পর আলজেরিয়া একটি নতুন খসড়া নিয়ে আলোচনা শুরু করেছে।
সর্বশেষ এই খসড়া প্রস্তাবটি শনিবার এএফপি দেখেছে, এতে বলা হয়েছে, প্রস্তাবে অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে এবং সকল পক্ষকে অবশ্যই এই প্রস্তাবের প্রতি সম্মান করতে হবে।’
প্রস্তাবে ‘ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করা হয়’ এবং এটি ‘সকল জিম্মির অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করে।’
হামাস পরিচালিত ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও নৃশংস স্থল অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৮,৮৫৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের জন্য অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে, তারা এই প্রস্তাবে  ভেটো দেবে।
আলজেরিয়ার প্রস্তাবিত খসড়ার বিষয়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশর ও কাতারের নেতাদের সাথে একটি জিম্মি চুক্তিতে কাজ করছেন যা প্রায় ছয় সপ্তাহের ‘লড়াইয়ের দীর্ঘ বিরতি’ নিয়ে আসবে।  
থমাস-গ্রিনফিল্ড বলেন, মার্কিন উদ্যোগের বিপরীতে ‘নিরাপত্তা পরিষদে পেশ করা রেজুলেশন’ ফলাফল অর্জন করবে না এবং প্রকৃতপক্ষে, এটি তাদের বিরুদ্ধে যেতে পারে।
‘যুক্তরাষ্ট্র এই খসড়া রেজুলেশনের পদক্ষেপকে সমর্থন করে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটি খসড়া হিসাবে ভোটের জন্য আসা উচিত, তবে এটি গৃহীত হবে না।’
জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর সম্প্রতি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে নিরাপত্তা পরিষদের এখন মানবিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’ কাউন্সিল সদস্যদের মধ্যে খসড়া প্রস্তাবের বক্তব্যের প্রতি ‘ব্যাপক সমর্থন’ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat