×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৫৩৩৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনী সংগঠন হামাসের লেবানন ভিত্তিক একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গাজায় ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন চালিয়ে যাওয়ার উদ্দেশ্য গণহত্যা।
বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেছেন, নেতানিয়াহুর আগ্রাসন অব্যাহত রাখার ওপর জোর দেওয়া সম্পূর্ণভাবে নিশ্চিত করে যে গাজায় গণহত্যা চালানোই তার লক্ষ্য।
তিনি আরো বলেছেন, আমরা আমাদের জনগণকে রক্ষায় সবধরনের প্রচেষ্টাই চালাবো। হোক সেটা স্থল প্রতিরোধ কিংবা রাজনৈতিক।
নেতানিয়াহু বুধবার হামাসের যুদ্ধবিরতির দাবিকে নাকচ করে সৈন্যদের গাজার দক্ষিণে রাফায় এগিয়ে যাওয়ার নির্দেশ দেন, যেখানে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।
তার এ মন্তব্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আশাকে ম্লান করে দিয়েছে। ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে এসে এ চুক্তিকে ‘অপরিহার্য’ বলে মন্তব্য করেছিলেন।
এদিকে মিসরের একজন কর্মকর্তা জানিয়েছেন, কায়রোয় বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat