×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৬৮০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে চক্ষু হাসপাতাল গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওয়ায়দুল হাসান।
তিনি বলেন, চিকিৎসকদের গ্রাম গিয়ে সেবা প্রদান করতে হবে। পেশাদারিত্বের সাথে দরদ দিয়ে চক্ষু রোগীদের সেবা প্রদান করলে তা বেশী কার্যকর হবে। 
তিনি আজ বুধবার রাজধানীর মিন্টু রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫১তম বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদানের আহবান জানিয়ে তিনি আরো বলেন, তরুণ চিকিৎসকদের আন্তরিকতা ও সহমর্মিতার সাথে রোগীদের সেবা দিতে হবে। 
বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা: মো: শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের বিদ্যমান আইন সংশোধন করতে হবে। অঙ্গ প্রতিস্থাপন আইনের কিছু জটিলতার জন্য চাইলেই অঙ্গদান করা সম্ভব হয় না। আইনি জটিলতার কারণে দেশের রোগীরা কিডনীসহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের জন্য দেশের বাইরে যাচ্ছে। 
তিনি আরো বলেন, বাংলাদেশে বিএসএমএমইউয়ে মাত্র তিন লাখ টাকায় কিডনী প্রতিস্থাপন করতে পারছে। অন্যদিকে, পাশ্ববর্তী দেশ ভারতে এধরনের চিকিৎসায় ত্রিশ লাখ টাকার বেশি খরচ হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এ.কে.এম মুকতাদির। এছাড়া, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নূরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথ্যালমোলজীর সভাপতি অধ্যাপক আভা হোসেন এবং বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat