×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৪৪৩৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানী পেসার আমির জামালের বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লা ৩৪ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা  ২৩ রানে ৫ উইকেট নেন জামাল। 
৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো কুমিল্লা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে নেমে গেল খুলনা। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৬৯ রানের সূচনা পায় কুমিল্লা। খুলনার বোলারদের উপর চড়াও ছিলেন লিটন দাস। ২টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৪৫ রান করে স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হন লিটন। 
লিটনের পর আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ২১ রানে শিকার করেন নাসুম। 
৭০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর কুমিল্লার মিডল অর্ডারে ইংল্যান্ডের উইল জ্যাকস ২২, তাওহিদ হৃদয় ১৬ ও খুশদিল শাহ ৪ রানে আউট হন। 
শেষ দিকে ১২ বলে ৩০ রানের জুটি গড়ে কুমিল্লাকে ৭ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১টি করে চার-ছক্কায় অঙ্কন ৫ বলে ১০ এবং ২টি চার ও ১টি ছক্কায় ৮ বলে অপরাজিত ১৮ রান করেন জাকের। খুলনার নাসুম ও পাকিস্তানী  ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন।
১৫০ রানের টার্গেটে খেলতে নেমে মারমুখী মেজাজে শুরু করেছিলেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ইনিংসের প্রথম ১১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ রান তুলেন তিনি। দ্বিতীয় ওভারের শেষ বলে স্পিনার আলিস ইসলামের শিকার হন ১২ বলে ১৯ রান করা বিজয়।
অধিনায়ক ফেরার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে খুলনা। ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা।
পরের দিকে জামালের বোলিং তোপে ৭ বল বাকী থাকতে ১১৫ রানে অলআউট হয় খুলনা। ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন জামাল।খুলনার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম। 
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪৯/৭, ২০ ওভার (লিটন ৪৫, জ্যাকস ২২, নাসুম ২/২১)। 
খুলনা টাইগার্স : ১১৫/১০, ১৮.৫ ওভার (ওয়াসিম ২৩, নাহিদুল ২১, জামাল ৫/২৩)। 
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৪ রানে জয়ী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat