×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৪৩৫৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সেবামূলক সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। 
তিনি বলেন, আমার গৌরব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক কল্যাণমূলক সেচ্ছাসেবী সংগঠন। এটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
আজ ঢাকায় বাংলামোটরে রূপায়ন টাওয়ারে ‘আমার গৌরব ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজে মানবিক মানুষের সংখ্যা খুবই কম। তাই নিজের ও পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি সবার উচিত সমাজের দায়িত্ব পালন করা। সমাজ উন্নয়নের অগ্রদূত হিসেবে নিজেকে নিয়োগ করা। 
তিনি বলেন, বাংলাদেশের যে কয়টি স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের পাশাপাশি দেশের তথা সমাজের উন্নয়নে অবদান রাখছে; আমার গৌরব ফাউন্ডেশন তাদের মধ্যে একটি।
আমার গৌরব ফাউন্ডেশন’র সভাপতি আফরোজা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমার গৌরব ফাউন্ডেশনের সেক্রেটারি রাকিবুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন মজুমদার, ভাইস-চেয়ারম্যান মেজবা উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম কাজল এবং হেদায়েত উল্লাহ মুন্সি বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat