×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৫৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার পূর্বাঞ্চলে একটি আমেরিকান  ঘাঁটিতে রাতে চালানো  হামলায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। সোমবার এক যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানায়। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বৃহত্তম ঘাঁটি ‘আল-ওমর তেলক্ষেত্রে মধ্যরাতের পর এক ড্রোন হামলায় এসডিএফ বিশেষ বাহিনীর পাঁচ সদস্য নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।’
ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ আল-ওমর তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দখলে থাকা ঘাঁটিতে রোববার ড্রোন হামলার চালানোর দাবি করেছে।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার আবদেল রহমান বলেন, ঘাঁটিটির অভ্যন্তরে এসডিএফ অংশে এ ড্রোন হামলা চালানো হয়। গত সপ্তাহের শেষের দিকে সিরিয়া ও ইরাকে মার্কিন হামলার পর আমেরিকার ঘাঁটিতে ইরানপন্থী গ্রুপের এটি প্রথম হামলা।
গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত এবং  ৪০ জনেরও বেশি আহত হয়। সেখানে এ হামলার ঘটনায় ওয়াশিংটন ইরানপন্থী বাহিনীকে দায়ী করে।
এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়া ও ইরাকে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের ধারাবাহিক একতরফা হামলার জবাব দিয়েছে বলেছে, যে এমন হামলার আরো জবাব দেওয়া হবে।
উল্লেখ্য  জোট  সৈন্যের পাশাপাশি ইরাকে প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat