×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৭৬৫৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস চতুর্থ শিল্প বিপ্লবের বর্তমান যুগে এগিয়ে যেতে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় আরও বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন।
আজ শনিবার বিকালে রাজধানীর বিসিএসআইআর (সায়েন্স ল্যাব) আয়োজিত ‘বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এগিয়ে যেতে আমাদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। আমাদের যে টেকসই অভীষ্ট রয়েছে সেখানে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেজন্য, আমাদের শিক্ষানীতির আলোকে ৪র্থ শিল্প বিপ্লবের এই যুগে মেধাবী শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। তাই, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরো বরাদ্দ বাড়াতে হবে এবং আমরা সে লক্ষ্যে কাজ করে যাবো।’
একসময় বিজ্ঞান শিক্ষা পিছিয়ে পড়লেও শেখ হাসিনার নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ ও কর্মক্ষেত্র বাড়ছে বলে উল্লেখ করেন মেয়র।
তিনি বলেন, ‘বিজ্ঞান চর্চায় ও বিজ্ঞানে পড়াশোনায় আমাদের শিক্ষার্থীরা ধীরে ধীরে এখন আবারও আগ্রহ ফিরে পেয়েছে। আগে আমাদের শিক্ষার্থীরা বড় হলেই মনে করতো, পড়াশোনার জন্য বিদেশে চলে যাবো। এদেশে আমার কর্মের সুযোগ নেই, আমার মেধা-মনন বিকাশের সুযোগ নেই। কিন্তু আপনার লক্ষ্য করেছেন, ২০০৯ থেকে ২০২৪ সালের এই পথচলায় আমাদের অনেক সন্তানেরা বহির্বিশ্বের অনেক সুযোগের হাতাছানি উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসছে। দেশের জন্য দেশপ্রেম ও নিষ্ঠা নিয়ে দেশের উন্নয়নে অংশীদার হচ্ছে। প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় অবারিত সুযোগ করে দিয়েছেন বলেই তারা দেশে ফিরে আসছেন। তেমনি আজ একজন বক্তা বলেছেন, তিনি ৭ বছর আগে দেশে ফিরে এসেছেন এবং দেশের জন্য কাজ করছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফটাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব এবং শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের অনুজীব বিজ্ঞানী ও পরিচালক ড. সেঁজুতি সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক(৬ষ্ঠ-৮ম শ্রেণি), খ(৯ম-১০ম শ্রেণি), গ (একাদশ-দ্বাদশ শ্রেণি) ও ঘ(স্ব-শিক্ষিত) ক্যাটাগরিতে ১ম হতে ৩য় স্থান অধিকারী ১২ জনকে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ, গত ১ ফেব্রুয়ারি হতে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়। এবারের আয়োজনে ২০২টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে ৭৭টি প্রকল্প প্রদর্শনীতে স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat