×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৬৬৪৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিত্য ব্যবহার্য প্লাস্টিকমুক্ত করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
তিনি বলেন,‘আমরা দূষণমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন প্রকার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত ঘোষণা করতে চাই। প্লাস্টিক বর্জ্যমুক্ত হলে প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ থেকে রক্ষা পাবে। শুধু প্লাস্টিক নয়, শিক্ষা প্রতিষ্ঠানকে সকল প্রকার বর্জ্যমুক্তসহ শিক্ষাঙ্গনের আঙ্গিনায় বৃক্ষরোপণ করতে হবে।’
পরিবেশ মন্ত্রী আজ শনিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, এলক্ষ্যে স্কুল-কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আগামী প্রজন্ম বাসযোগ্য পৃথিবী উপহার পায়। 
এ সময় তিনি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞানাগার সমৃদ্ধ করাসহ সকল প্রকারের সহযোগিতার আশ্বাস দেন এবং একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat