×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৩৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিলিতে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা দেশটির মধ্যাঞ্চলীয় ভালপারাইসো অঞ্চলের বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানলে ১০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানানোর পর এমন পদক্ষেপ নেয়া হলো।
সেখানে দাবানল ছড়িয়ে পড়ায় কয়েকশ’ ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় কর্মকর্তারা দাবানলে প্রাথমিক ক্ষয় ক্ষতির কথা জানানোর পর চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন, যাতে দাবানল মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করা যায়।
খবরে বলা হয়, ভিনা দেল মার এবং ভালপারাইসো পর্যটন অঞ্চলে দাবানল কেন্দ্রীভূত রয়েছে। এতে সেখানকার কয়েকশ’ হেক্টরের বনভূমি পুড়ে গেছে এবং লোকজনকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে।
চিলির জাতীয় বন কর্তৃপক্ষ কোনাফ জানায়, দাবানলে কেবলমমাত্র ভালপারাইসো অঞ্চলের প্রায় ৪৮০ হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে।
এল নিনো আবহাওয়াজনিত কারণে দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে সৃষ্ট গ্রীষ্মকালীন তাপদাহ এবং খরার প্রভাবে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
এক্ষেত্রে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তপ্ত পৃথিবী তাপদাহ এবং দাবানলের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat