×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ৪৩৪৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। 
২০২৩ সালে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেন  নাহিদা। গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিলো নাহিদার। ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। যার সুবাদে  নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ৫ বলে ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন নাহিদা। ঐ জয়ে সিরিজে সমতা পায় বাংলাদেশ। 
তৃতীয় ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ দেন নাহিদা। পাকিস্তান সিরিজের আগে ভারতের বিপক্ষেও দারুন ছন্দে ছিলেন তিনি। ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন নাহিদা। 
ইারী বিভাগে  বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি পাঁচজন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দু’জন নিউজিল্যান্ডের এবং একজন করে বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটার আছেন। দলে সুযোগ পাননি ভারতের কোন খেলোয়াড়ের।  দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু। 
আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে দল : চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলি কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লির্ক, লি তাহুহু ও নাহিদা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat