×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৪৩৫৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বেলজিয়ামের কাছ থেকে দৃঢ় পদক্ষেপের দাবিতে প্রায় ৯ হাজার লোক রোববার ব্রাসেলসে বিখ্ষোভ মিছিল। পুলিশ একথা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বেলজিয়ামকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে কেন্দ্রীয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ইইউ পররাষ্ট্র বিষয়ক পরিষদ সোমবার ব্রাসেলসে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। ইইউ’র ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল-মালিকির সাথে পৃথক আলোচনার আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সাথে বৈঠক করবেন।
রোববারের এই উদ্যোগ বেলজিয়ামের প্রধান এনজিওগুলোসহ সুশীল সমাজ সংস্থাগুলোর একটি বৈচিত্র্যময় জোট শুরু করেছিল। আয়োজকরা যে কোন যুদ্ধাপরাধের বিরুদ্ধে সতর্কতা, বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ, ইহুদি-বিরোধী বা বর্ণবাদের প্রচারের বিরুদ্ধে শান্তির পক্ষে দূতিয়ালি করে।
আয়োজকদের মতে, গত তিন মাসে গাজায় নির্বিচারে ইসরায়েল বোমা হামলা অব্যাহত রাখায় ২৫ হাজারেরও বেি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। প্রায় ১৯ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং নাগরিক অবকাঠামোর একটি গুরুতপূর্ণ অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat