×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার বলেছেন, প্রতিবেশী ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছে।
যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তার বিরুদ্ধে ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধী পপুলিস্ট রাজনীতিবিদ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
ফিকো পাবলিক ব্রডকাস্টার আরটিভিএসকে বলেন, ইউক্রেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণের অধীনে।
স্লোভাকিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েরই সদস্য।
ফিকো বুধবার স্লোভাকিয়ার সীমান্তে পশ্চিম ইউক্রেনের উজহোরোড নগরীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সাথে দেখা করবেন। ফিকো বলেন, আমি তাকে বলব আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি এতে ভেটো দেব। এটি কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়।
তিনি আরো বলেন, আমি স্লোভাক সেনাবাহিনী ও রাষ্ট্রীয় সরবরাহের ক্ষেত্রে যাতে করে এটি কোন অস্ত্র না পায় তা নিশ্চিত করব।
২০২৩ সালে প্রকাশিত ব্রাতিস্লাভা-ভিত্তিক গ্লোবসেক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে স্লোভাকিয়া হল ইউরোপীয় ইউনিয়নের অন্যতম রাশিয়াপন্থী দেশ।
ইউক্রেনের বিরুদ্ধে ফিকোর সমালোচনা সত্ত্বেও, কেবলমাত্র হাঙ্গেরিই কিয়েভকে  ৫০ বিলিয়ন ইউরোর সাহায্য প্রদানে ভেটো দিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যরা গত ডিসেম্বরে এ সহায়তা দেওয়ার পক্ষে ভোট দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat