×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৬৭৭৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র শুক্রবার আনসার আল্লাহ আন্দোলনের জাহাজ বিধ্বংসী তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এদিকে তারা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় আরো হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় কমান্ড এ কথা জানিয়েছে। খবর তাস’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টকৃত এক বিবৃতিতে কেন্দ্রিয় কমান্ড জানায়, ‘১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী হুথিদের নিক্ষিপ্ত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল এবং একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।’
বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনী আত্মরক্ষার্থে হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো গুলি চালিয়ে ধ্বংস করে।’
শুক্রবার হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কিরবি সর্বশেষ এই হামলার কথা জানান। তিনি বলেন, হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর চালানো এটি ছিল চতুর্থ আগাম পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat