×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৪৪৫৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ মস্কোতে এক বৈঠকে গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। মন্ত্রীরা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি ছিটমহলের জনসংখ্যার মুখোমুখি মানবিক সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। খবর তাসের।
বৈঠকে আরো জোর দিয়ে বলা হয় , এই অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে সামরিক সংঘর্ষের সম্প্রসারণ ঘটাতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ অগ্রহণযোগ্য।
মন্ত্রণালয় জানায় বিৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী ও ব্যাপক মীমাংসা অর্জনের জন্য বহুপাক্ষিক প্রচেষ্টার দাবি রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, শীর্ষ কূটনীতিকরা সিরিয়া ও তার আশেপাশের বর্তমান পরিস্থিতি  সংঘাত-পরবর্তী পুনর্গঠনের লক্ষ্যসমূহ এবং দেশটির সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মানের নীতিমালা মেনে চলাসহ একটি ব্যাপক মীমাংসার অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা করেছেন।
মন্ত্রণালয় আরো জানায়, বৈঠকে রাশিয়া ও সিরিয়ার বহুমাত্রিক অংশীদারিত্বের অব্যাহত শক্তিশালীকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিবেচনায় পারস্পরিক লাভজনক বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা গড়ে তোলার স্বার্থে কিছু বাস্তব পদক্ষেপের বিষয়ে দুই শীর্ষ কূটনীতিক একমত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat