×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৩৫৪৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় জিম্মিদের জন্যে ওষুধ ও নাগরিকদের জন্যে মানবিক ত্রাণ পাঠানো হয়েছে। দোহা ও প্যারিসের মধ্যস্থতায় চুক্তির আওতায় এসব ওষুধ ও ত্রাণ বুধবার গাজায় পৌঁছেছে।  
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে একথা জানিয়েছেন।তিনি বলেছেন, গতকাল ঘোষিত চুক্তির বাস্তবায়ন হিসেবে  গাজা উপত্যকায় কয়েকঘন্টা আগে ওষুধ ও  ত্রাণ পৌঁছেছে। মঙ্গলবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জিম্মিদের প্রয়োজনীয় ওষুধ দেয়ার বিনিময়ে গাজার নাগরিকদেরও ত্রাণ ও ওষুধ সরবরাহ করা হবে। 
হামাস ও ইসরায়েলের চুক্তি মোতাবেক ৪৫ জিম্মি এসব ওষুধ পাবে।এরআগে কাতারের কয়েকটি বিমানে করে এসব ওষুধ ও ত্রাণ রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে মিসরের এল আরিশ শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকে করে গাজায় এসব্ পৌঁছানো হয়।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমানগুলোতে ওষুধসহ ৬১ টন ত্রাণ বহন করা হয়।ইসরায়েলের তল্লাশি ছাড়াই এসব ট্রাক গাজায় প্রবেশ করবে বলে জানিয়েছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মুসা আবু মারজুক।কিন্তু ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, তারা যথা সম্ভব নিরাপত্তা তল্লাশি চালাবে।ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে।ইসরায়েল একই দিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে। অব্যাহত হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ ফিলিস্তিনী নিহত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat