×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৩৪৫৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সঙ্গে আগামী মাসগুলোতে যুদ্ধের সম্ভাবনা অনেক বেশি। ইসরায়েলের সেনা প্রধান বুধবার এ কথা জানিয়েছেন। 
সেনা প্রধান হারজি হালেভি এক বিবৃতিতে বলেছেন, আমি জানি না যুদ্ধ কখন শুরু হবে। তবে আগামী মাসগুলোতে এ যুদ্ধ শুরুর সম্ভাবনা আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। 
ইসরায়েলী সেনা ও হামাস মিত্র লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলছে। 
তবে ইসরায়েল লেবাননের দক্ষিণে মঙ্গলবার একদিনে এ যাবতকালের সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। গত তিন মাসে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে ১৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এর মধ্যে হিজবুল্লাহ যোদ্ধা রয়েছে ১৪০ জনেরও বেশি। বেসামরিক নাগরিকের সংখ্যাও ২০ এর বেশি। 
ইসরায়েলের উত্তরাঞ্চলে নয় সৈন্য ও ছয় বেসামরিক লোক নিহত হয়েছে বলে তেল আবিব কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat