×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৫৪৬৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীদের কল্যাণ ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।
তিনি আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স আরও অনেক গুণ অর্জন করা সম্ভব। এক্ষেত্রে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশে ও বিদেশে কোন প্রবাসী যাতে কোনরকম হয়রানির শিকার না হন, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, উন্নয়ন কাজকে এগিয়ে নিতে সমন্বয় ও আন্তরিকতা প্রয়োজন। তিনি সিলেটের উন্নয়নে বাধাগুলো চিহ্নিত করে তা দ্রুত অপসারন করে সবগুলো উন্নয়ন প্রকল্পকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 
মন্ত্রী সিলেটের রাস্তাঘাট, ড্রেইন, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। 
তিনি বলেন, মানুষ তার কর্মগুণের মাধ্যমে বেঁচে থাকে, ভালো কাজ করলে অবশ্যই এর পুরস্কার পাওয়া যায়। তাই সবাইকে নিজের স্বার্থের উর্ধ্বে থেকে সমাজ দেশ তথা মানুষের কল্যাণে কাজ করতে হবে। 
এসময় প্রতিমন্ত্রী তাকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, সিলেট সিটি করর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন পিপিএম, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ। এসময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিনগণ উপস্থিত ছিলেন। 
সভায় মন্ত্রীকে প্রশাসন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরআগে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে সোমবার রাতে নিজ এলাকা সিলেটে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে এসে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল ও শাহপরান (রঃ) এর মাজার জেয়ারত ও সেখানে ফাতেহা পাঠ করেন। পরে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে  শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat