×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৬৩৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র  ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর নতুন হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।ওয়াশিংটন শুক্রবার এ কথা জানিয়েছে।
এর একদিন আগে দেশটি হুথিদের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছিল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি স্থানীয় সময় শনিবার ভোরে ইয়েমেনে হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আগের দিনের হামলার সূত্র ধরেই সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়।
উল্লেখ্য, হামাসের ওপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছিল। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat