×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৬৭৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এরইমধ্যে ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা যুক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে থাকেন বেশি আলোচনায়। এমনকি মাঝে মাঝেই ট্রলের শিকার হতে হয় তাকে।
এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগালেন বন্ধুর বিপদে! ক’দিন আগেই শাহরুখ-কন্যা সুহানা নেটফ্লিক্সের সিনেমা ‘দি আর্চিজ’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। সিনেমাটি মুক্তির পর থেকেই নেতিবাচক আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। যা নিয়ে শুরুতেই রীতিমতো হতাশায় ভুগছেন তিনি। তবে নিজের ছোটবেলার বন্ধুর পাশে সঠিক সময়েই দাঁড়ালেন অনন্যা। নিজের অভিজ্ঞাতার আলোকে অনুপ্রেরণা জোগালেন তাকে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সুহানা প্রসঙ্গে অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখুন, ক্যারিয়ারের শুরু থেকেই কিন্তু আমি ট্রলকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছি। কাজ করলে ট্রল হবেই। কিছু মানুষের কথায় নিজের লক্ষ্য থেকে সরে গেলে তো চলবে না। তাছাড়া আমি জানি সুহানা অসম্ভব ভালো অভিনেত্রী। পর্দায় ওর ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় বান্ধবী হিসেবে আপাতত শুধু ভালোবাসা আর শুভেচ্ছা পাঠাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat