×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৪৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম লেগে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান। ক্যারিয়ারে ১৭৪ গোল করে এ্যাথলেটিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। 
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচটিতে ৩২ বছর বয়সী গ্রীজম্যানের গোলে এ্যাথলেটিকো ম্যাচে ২-২’ সমতা ফেরায়। যদিও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত এ্যাথলেটিকোকে ৫-৩ গোলের হার দিয়ে বিদায় নিতে হয়েছে। এর আগে ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। 
২০২২ সালে বার্সেলোনা থেকে আবারো  গ্রীজম্যানকে ফিরিয়ে এনেছিল এ্যাথলেটিকো। দুই মেয়াদে তিনি এ্যাথলেটিকোর হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে তিনি এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন। 
২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রীজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারো ধারে এ্যাথলেটিকোয় ফিরে আসেন। স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পান। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ্যাথলেটিকো তার চুক্তি স্থায়ী করে। 
এবারের মৌসুমে এ্যাথলেটিকোর হয়ে গ্রীজম্যান ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat