×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৩৪৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার নববর্ষের ভাষণে ২০২৪ সালে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ‘প্রতিশোধ’ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। কিয়েভের প্রতি সমর্থন ‘হ্রাস’ করার প্রচেষ্টা সত্ত্বেও তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর এএফপি’র।
ইউক্রেনের বিভিন্ন নগরীতে রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ৩৯ জন নিহত হওয়ার প্রায় ৭২ ঘণ্টা পর তিনি এমন বার্তা দিলেন। কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ বিমান হামলাগুলোর অন্যতম।
জেলেনস্কি টেলিভিশন ভাষণে বলেন, ২০২৪ সালে শত্রু পক্ষ ইউক্রেনের প্রতিশোধ টের পাবে। এ বছর ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজস্বভাবে তৈরি অনেক অস্ত্র ব্যবহার করবে। এসব অস্ত্রের মধ্যে কামান ও যুদ্ধবিমান রয়েছে।
জেলেনস্কি বলেন, ২০২৪ সালে ইউক্রেনের অস্ত্রাগারে আরো কমপক্ষে ‘১০ লাখ’ ড্রোন থাকবে। এর পাশাপাশি কিয়েভের হাতে থাকবে তাদের পশ্চিমা অংশীদারদের সরবরাহ করা এফ-১৬ যুদ্ধবিমান।
তিনি বলেন, ‘আমাদের পাইলটরা ইতোমধ্যে এফ-১৬ যুদ্ধবিমান চালানো আয়ত্ব করেছে এবং আমরা অবশ্যই সেগুলো আমাদের আকাশে দেখতে পাব। এবার আমাদের শত্রুরা আমাদের আসল প্রতিশোধ কী তা অবশ্যই টের পাবে।’
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করার সময় দেওয়া ভাষণে জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদেরকে এই যুদ্ধে তাদের সমর্থন বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি ভাষণে সতর্ক করে বলেন, ‘ইউক্রেনের নাগরিকরা যেকোনো ষড়যন্ত্রের চেয়ে, বৈশ্বিক সংহতি খর্ব করার এবং আমাদের মিত্রদের জোটকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টার চেয়ে শক্তিশালী।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat