×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২২
  • ১০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের একটি গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাকা শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস) রাজধানী হিসেবে ঘোষণা করেছিল এবং এই গোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। রাকার সিভিল কাউন্সিল শনিবার জানিয়েছে, শহরের একটি হাসপাতালের কাছে অবস্থিত ফুটবল মাঠে এ গণকবরের সন্ধান পাওয়া গেছে। বলা হচ্ছে- গণকবরে বেসামরিক ও আইএস সন্ত্রাসীদের দেহ রয়েছে। সিভিল কাউন্সিলের কর্মকর্তা আবদুল্লাহ আল-ইরিআনে বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গণকবরটিতে ২০০’র বেশি মৃতদেহ উদ্ধার হতে পারে। তিনি বলেন, সম্ভবত দ্রুত মৃতদেহগুলোকে লুকানোর জন্য সন্ত্রাসীরা এই জায়গাকে বেছে নিয়েছিল এবং হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। রাকা থেকে গত বছর সিরিয়া ও তার মিত্ররা প্রায় আইএসকে পরাজিত করে ফেলেছিল কিন্তু তখন মার্কিন বিমানের ছত্রচ্ছায়ায় এসব সন্ত্রাসী রাকা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায় এবং মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা রাকা শহরের নিয়ন্ত্রণ নেয়। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল ভূখণ্ড দখল করে নেয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই গোষ্ঠীকে নির্মূলের জন্য বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি লাভ করতে পারেনি। মার্কিন হামলায় এ পর্যন্ত আইএসের বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও বের হয়নি। অন্যদিকে, ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব হামলা চালিয়েছে বলে দাবি করে সেসব হামলায় বেসামরিক লোকজন মারা যাওয়ার প্রমাণিত তথ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat