×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৫৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় আজ ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ শুক্রবার বিকালে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী হাতিয়া রেলক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলে রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat