×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৪৫৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ও অপর ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ কথা জানায়।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী ‘সিসিটিভি’ জানায়,বুধবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০মিনিটে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি নগরীর উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।
বৃহস্পতিবার সিসিটিভি জানায়, সিসিটিভি বৃহস্পতিবার বলেছে, দুর্ঘটনায় খনির খাদে একটি যানবাহন পড়ে গেলে ‘১২ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে’। সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।
নভেম্বরে, হেইলংজিয়াংয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে ১৬ জন নিহত হয়।
ফেব্রুয়ারিতে, উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রত্যন্ত এবং কম জনবসতিপূর্ণ আলক্সা লীগে ১৮০ মিটার-উচ্চ (৫৯০-ফুট) ঢালে একটি কয়লা খনি আংশিকভাবে ধসে পড়লে ধ্বংসস্তুপের নিচে কয়েক ডজন মানুষ ও যানবাহন চাপা পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat