×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৬৮২২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমায় কয়েক মিনিটের চরিত্রে অভিনয় করেই আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। এমনকি রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এর তকমা পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। এর মাঝেই জোর গুঞ্জন নতুন প্রেমে মজেছেন তৃপ্তি।
শোনা যাচ্ছে, এবার অভিনয় জগতের বাইরে প্রেম করছেন তিনি। সম্প্রতি এক বিয়ে বাড়িতে যান তৃপ্তি। সেখানেই জানাজানি হয় বিষয়টা। স্যামের সঙ্গে একাধিক ছবি তোলেন তৃপ্তি। যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তাদের সম্পর্ক নিয়ে জোরচর্চা শুরু হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। স্যামের পরিচয়ে তারা জানিয়েছে, ২০০২ সালে একটি খ্যাতনামা সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি।
যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তারা। এর বাইরেও গুঞ্জন রয়েছে, অভিনেত্রী আনুশকা শর্মার ভাই ও তার প্রথম ছবি ‘বুলবুল’-এর প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি। কিন্তু ক’দিন আগেই শোনা গিয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat