×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৪৩৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেল সমৃদ্ধ কুয়েতের শাসক আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ শনিবার ৮৬ বছর বয়সে মারা গেছেন। দ্য রয়্যাল কোর্ট এ কথা জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে রয়্যাল কোট প্রচারিত এক বিবৃতিতে কুয়েতের আমীরের মৃত্যুর কথা জানিয়ে শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। চ্যানেলটি তার নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে এই ঘোষণা প্রচার করেছে। ঘোষণার আগে কোরআন তেলাওয়াত করা হয়।
শেখ নওয়াফকে ‘জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার সৎ ভাই কুয়েতের সাবেক আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে ২০২০ সালে মারা যাওয়ার পর শেখ নওয়াফ আমীরের পদ গ্রহন করেন। 
কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে দেশটির নতুন আমির হিসেবে মনোনীত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat