×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৪৫৩৬০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌসচিব পর্যায়ে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রামাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিবেন।
আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন নৌসচিব, স্ট্যান্ডিং কমিটি এবং আইজিসি বৈঠক  সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এতে সভাপতিত্ব করেন।
পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের বৈঠক, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভা ঢাকায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর হবে স্ট্যান্ডিং কমিটি ও আইজিসি সভা এবং ২০ ডিসেম্বর নৌসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বাংলাদেশ কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিগণ সরাসরি ও ভার্চুয়ালি যোগ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat