×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৫৬৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম বাংলাদেশি হিসেবে নারী বিভাগে আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার  নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। বাংলাদেশের ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে গেল মাসের সেরা খেলোয়াড় হন নাহিদা।
পুরুষ বিভাগে রভেম্বরের  সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ওপেনার ট্রাভিস হেড।
আজ এক বিবৃতিতে গেল মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষনা করে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেন নাহিদা। তিন ম্যাচে ১৪ দশমিক ১৪ গড়ে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তার বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে দারুণ পারফরমেন্সে দিয়ে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছেন নাহিদা। এর আগে অক্টোবরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে মনোনয়ন পেলেও সেরা হতে পারেননি নাহিদা।
প্রথমবারের মত আইসিসির পুরস্কার জয়ের পর নাহিদা বলেন, ‘ক্রিকেট বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া অনেক বড় ব্যাপার এবং আইসিসি মাস সেরা নারী ক্রিকেটার পুরস্কার জয় আমার প্রেরণার উৎস হয়ে থাকবে। এখন এটি উপভোগ করার সময়। সাম্প্রতিক সময়ে আমরা দারুন ক্রিকেট খেলছি এবং দলের সাফল্যে অবদান রাখতে পেরে আমরা খুব খুশি। আমার উপর আস্থা রাখা ও কঠিন  প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুহূর্তে আমাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার জন্য অবশ্যই আমার কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ জানাই।’
পুরুষ ক্যাটাগরিতে হেডের সাথে মনোনয়ন পেয়েছিলোন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ সামি।
গেল মাসে শেষ হওয়া ওয়ানডে বিশ^কাপে অস্ট্রেরিয়ার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ে বড় অবদান রাখেন হেড। ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারন সেঞ্চুরি করেন তিনি।
টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট শিকারের পাশাপাশি ৬২ রানের ইনিংস খেলেন হেড।
ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ফাইনালে ১৩৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হেড। তার নান্দনিক ইনিংসের সুবাদে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অসিরা। এতে গেল মাসের সেরা খেলোয়াড় হলেন হেড।
বিশ^কাপের লিগ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে আইসিসি মাস সেরা দৌড়ে মনোনয়ন পান ম্যাক্সওয়েল। বিশ^কাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে মনোনয়ন তালিকায় নাম উঠে সামির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat