×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৬৭৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের লজ্জার ইতিহাস বদলাতে চান পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদ।অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।
সদ্যই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজম তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লে পাকিস্তান  টেস্টে দলের নেতৃত্বের ভার পাওয়া মাসুদ জানিয়েছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলের ভালো করার সুর্বন সুযোগ রয়েছে। 
অস্ট্রেলিয়া সফরের জন্য দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে মাসুদ বলেন,‘ ইতিহাসে আপনার  কোন অর্জন  না থকলে  তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। আমরা পাকিস্তানের জন্য বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফলাফল করার চেষ্টা করবো।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম সিরিজে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। নয় দলের টেবিলে ভারত দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয়স্থানে রয়েছে।
এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের শিরোপা এবং সদ্যই ওয়ানডে বিশ^কাপ জিতে আকাশে উড়ছে অস্ট্রেলিয়া।
১৪ ডিসেম্বর থেকে পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিলো পাকিস্তান। ঐ সিরিজে খেলেছিলেন মাসুদ।
দলের লক্ষ্য সর্ম্পকে মাসুদ বলেন, ‘আমাদের ৪শ রান করতে হবে এবং এরপর ২০ উইকেট নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৯ সালে আমাদের শেষ সফরে এমনটা করতে পারিনি, এজন্যই এবার এটিই লক্ষ্য।’
বর্তমানে অস্ট্রেলিয়া আত্মবিশ^াসের তুঙ্গে রয়েছে বলে অকপটে স্বীকার করেছেন মাসুদ। তিনি বলেন, ‘মাঠে ভালো খেলার জন্য ইতিবাচক মনোভাব রাখতে হবে এবং যারা খেলবে তারা অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চেষ্টা করবে।’
মাসুদ জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে সফরকারী পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ার মত কন্ডিশন অনুকরণ করার চেষ্টা করেছি। যেখানে বাউন্সি উইকেট ছিল।’
অস্ট্রেলিয়ায় কোচিং করানো ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডাম হোলিওককে পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের প্রশংসা করেছেন মাসুদ।
তিনি বলেন, ‘দল এমন একজন মানুষকে নিয়োগ দিয়েছে যার সেখানকার বিষয়ে জ্ঞান আছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের ব্যাপারে একজন বিশেষজ্ঞ। তার নিয়োগ ঐ কন্ডিশনে আমাদের সেরা পারফরমেন্সের সহায়তা করবে।’
মাসুদের মতে, গুরুত্বপূর্ণ সফরে বাবর আজম বড় ভূমিকা রাখবে। এজন্য বাবরকে নিয়েই দলের ব্যাটিংয়ের পরিকল্পনা করা হবে।
তিনি বলেন, ‘আমরা ভক্তদের উপভোগ্য ক্রিকেট খেরতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat