×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৫৬৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব নেতারা শুক্রবার দুবাইতে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব উষ্ণায়ন সীমিত করার প্রচেষ্টা বাড়ানোর পাশাপাশি আলোচনায় ইসরায়েল-হামাস দ্বন্দ্ব নিরসনে প্রাধান্য দিচ্ছেন।
দেশগুলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য একটি ‘ক্ষয় ক্ষতির’ তহবিল চালু করতে বৃহস্পতিবার সম্মত হয়েছেন। এটাই কপ-২৮সম্মেলনের প্রাথমিক বিজয়। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানীর ভবিষ্যত থেকে শুরু করে দীর্ঘ জলবায়ু আলোচনার বিষয়গুলোর ওপর ১২ দিনের জটিল আলোচনার মুখোমুখি হচ্ছেন। খবর এএফপি’র।
২০২৩ সাল রেকর্ড উষ্ণতম বছর হওয়ায় বিশ্বের উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
কপ-২৮’র সভাপতি তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল জাবের বৃহস্পতিবার বলেন, ‘এখন আসল কাজ শুধুমাত্র শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘আমি নিজেই আমার হাতা গুটিয়ে নেব। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জড়িত থেকে সাহায্য করব এবং বাস্তব কার্যকরী ফলাফল প্রদান করব।’ ক্ষয় ক্ষতির ঘোষণার পরে এক ‘ইতিবাচক’ ও ‘আশাবাদী’ ভাব সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল সংস্থা এডিএনওসি-এর প্রধান জাবের বলেন, জাতিসংঘের জলবায়ু আলোচনায় ‘জীবাশ্ম জ্বালানির ভূমিকা’ অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত।
মানবাধিকার কর্মীরা জলবায়ুর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এবং জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস গ্রিনহাউস গ্যাস নির্গমনের তিন চতুর্থাংশের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি থেকে একটি ধাপ বের করে আনার আহ্বান জানিয়েছেন।
গাজা যুদ্ধ:
বিস্তৃত এক্সপো সিটি দুবাই কমপ্লেক্সে শুক্র ও শনিবার ১৪০টিরও বেশি দেশের রাজা, রাষ্ট্র প্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় শুরুতে ভাষণ দান করবেন। পরে ব্রাজিল, কেনিয়া, টোঙ্গা ও ইউক্রেনের মতো দেশগুলোর নেতারা আসবেন।
আলোচনায় গাজার সংঘাত জলবায়ু সংকটের সঙ্গে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট  শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেছেন। শুক্রবার কপ-২৮সম্মেলনে তিনিও আলোচনায় অংশ নিবেন।
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার কার্যালয় এএফপি’কে বলেছে, তার পরিবর্তে  ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী দুবাই যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat