×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৬৫৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার।
মনোনয়নপত্র জমাদানের পর ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তিনি রংপুর-৬ আসনে আসন্ন নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, পীরগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে গত নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলাম এবং আগামী নির্বাচনেও আমি পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করছি।
স্পিকার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য।  তিনি বলেন, একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাক্সিক্ষত প্রার্থীকে বেছে নেবে।
পীরগঞ্জের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, জনগণ যেন নির্বিঘেœ তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সরদার ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি এ সময়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat