×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৬৫৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা একটি নিয়মিত বৈঠক, এর আলোচ্যসূচিতে কোনো রাজনৈতিক ইস্যু নেই।
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না।নয়াদিল্লিতে অনুষ্ঠেয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।মোমেন বলেন, ‘আমরা অনেক দেশের সাথে এফওসি (ফরেন অফিস কনসালটেশন) করি। এটা একটা রুটিন ব্যাপার।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দুই বন্ধুপ্রতিম প্রতিবেশীর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।বৈঠকে দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে যাতে সব সেক্টরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়।আগামী ২৩ বা ২৪ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রার সাথে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করার কথা রয়েছে।চলতি বছরে দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat