×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, মানুষ ভোট দেবে, এটা তার অধিকার। মানুষকে ভয় দেখিয়ে, জোর করে, নির্বাচন বাধাগ্রস্থ করার অধিকার কারও নেই।
আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মত দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের জনগণ সব চাপকে মোকাবিলা করবে। কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচনের আয়োজন করে, এ আয়োজনে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করে। 
তিনি বলেন, তৃতীয় দিনের মতো প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করছে। তাদের দলের নেতা-কর্মীরা উৎসবের মধ্য দিয়ে মনোনয়ন ফরম কিনছেন। এতে প্রমাণিত হয় দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat