×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৫৬৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে।
আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় দলের সভাপতি শেখ হাসিনা এ ঘোষণা দেন।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সভার শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে কমিটির কো-চেয়ারম্যান ঘোষণা করেন।
এর আগে গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি করা হয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সদস্য সচিব করা হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat