×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৬৭৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তার দেশে কামানের গোলা সরবরাহ বন্ধ হয়ে গেছে।
গত মাসে হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণে হামলা চালানোর পর মার্র্কিন সাহায্যপুষ্ট ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম গুলি চালিয়ে যাচ্ছে।
‘আমাদের সরবরাহ কমে গেছে’ উল্লেখ করে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, বিশেষকরে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টলাইনে ব্যাপক ব্যবহৃত ১৫৫-মিলিমিটার শেল-এর সরবরাহ সত্যিই স্তিমিত হয়ে পড়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, এটা এমন নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু দিতে চাইছে না। তবে এটা ঠিক যে সবাই নিজেদের মজুদের জন্য লড়াই করছে।
রাশিয়া ও ইউক্রেন উভয়ই প্রায় দুই বছরের দ্বন্দ্বের পরে শেল মজুদ রাখতে ও সুরক্ষিত করতে লড়াই করছে।
দক্ষিণ কোরিয়া দাবি করেছে রাশিয়ার মিত্র পিয়ংইয়ং স্যাটেলাইট প্রযুক্তির বিষয়ে পরামর্শের বিনিময়ে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে শক্তিশালী করতে এক মিলিয়ন রাউন্ড আর্টিলারি পাঠিয়েছে।
এদিকে জার্মানি এই সপ্তাহে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন এক বছরের মধ্যে ইউক্রেনে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠাবে। ব্লক কিয়েভের জন্য অস্ত্র সরবরাহ সুরক্ষিত করতে লড়াই করছে।
জেলেনস্কি কিয়েভে সাংবাদিকদের বলেছেন, এখন গুদামগুলি খালি। একটি নির্দিষ্ট রাষ্ট্র ন্যূনতম সরবরাহ করতে করতে পারছে না।
জেলেনস্কি অবশ্য উৎপাদন বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
রাশিয়া বা ইউক্রেন উভয়ই এক বছরের জন্য কোন উল্লেখযোগ্য লাভ করতে পারেনি। কিয়েভের শীর্ষ সেনা কমান্ডার বলেন, যুদ্ধ একটি অচলাবস্থার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat