×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৩৪৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের প্রেসিডেন্ট  লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার ইসরাইকে গাজা উপত্যকায় ‘কোনও বাছ-বিচার ছাড়াই নিরপরাধ মানুষ হত্যা’ করার জন্য অভিযুক্ত করেছেন এবং সেখানে তাদের কর্মকান্ড ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাসের হামলার মতো ‘গুরুতর’ বলে মনে করেছেন। খবর এএফপি’র।
লুলা দা সিলভা বলেন, ‘হামাসের উস্কানিমূলক হামলার পর ইসরাইলের পাল্টা পদক্ষেপ হামাসের ইসরাইলে হামলার মতোই গুরুতর। এক্ষেত্রে ইসরাইল কোন বাছ-বিছার ছাড়াই নিরাপরাধ মানুষকে হত্যা করছে।’
ল্যাটিন আমেরিকার বৃহত্তম এ দেশের নেতা সন্ত্রাসী রয়েছে এমন অজুহাতে বিভিন্ন হাসপাতালে এবং শিশু রয়েছে এমন অনেক স্থানে বোমা হামলা চলানোয় ইসরাইলকে অভিযুক্ত করেন।
লুলা বলেন, ‘এটি ব্যাখ্যাতীত। প্রথমে আপনাকে নারী ও শিশুদের বাঁচাতে হবে। তারপর আপনি যার সাথে চান যুদ্ধ করুন।’
ব্রাজিলের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিরা এসব মন্তব্যকে ‘ভুল’, ‘অন্যায়’ এবং ‘বিপজ্জনক’ বলে নিন্দা করে বলেছেন, তারা ‘ইসরাইল এবং হামাসকে একই স্তরে রাখে।’
ইসরাইল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায়  ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইলে হামলা চালানোর সময় হামস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।
এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১,২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ৪,৬৩০ শিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat