×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৩৪৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার রুমা উপজেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের উদ্যোগে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ২১৫টি পরিবারের মধ্যে পাঁচহাজার টাকা করে বহুমুখী নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নগদ টাকা বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরার সভাপতিত্বে ও  রুমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংপুই বম-এর পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, কক্সবাজার পোস্টাল সাব-ডিভিশনের পোস্ট অফিস পরিদর্শক এস, এম, সোলাইমান, বান্দরবান পোস্টাল বিভাগের পোস্টাল অপারেটর মোহাম্মদ আবুল হোসেন।
পরে বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থের তালিকাভুক্ত ২১৫জন দুস্থ ব্যক্তিকে জনপ্রতি নগদ পাঁচহাজার টাকা করে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat