×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৫৬৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুজার পরই দুবাইয়ে ঘুরতে গিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে গিয়ে স্কাইডাইভিং করে দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন মিমি। সোশ্যল মিডিয়ায় স্কাইডাইভিংয়ের অনেকগুলো ছবি শেয়ার করে ট্রেনারকে ধন্যবাদ জানান অভিনেত্রী। 
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাচ্ছে তিনি দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। এবার সেখানে তার বহুদিনের স্বপ্ন স্কাইডাইভিং এর ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা গেছে। এছাড়াও মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাকে।
ছবি পোস্ট করে তিনি লেখেন,বাকেট লিস্টে টিক দিচ্ছি। অবশ্যই একটা বড় ধন্যবাদ আমার ট্রেইনার ম্যাক্সকে এটা সম্ভব করার জন্য।অপরদিকে মিমির সেই ছবিগুলোতে অনেকেই কমেন্ট করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, কেমন লাগল?
পুজায় মুক্তি পেয়েছে মিমির অভিনীত রক্তবীজ। এতে তার সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার অভিনয় করেছেন। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat